শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর গাংনীতে জমি ভাগাভাগি নিয়ে সংঘর্ষ : আহত-১০

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৮ ইং
মেহেরপুর গাংনীতে জমি ভাগাভাগি নিয়ে সংঘর্ষ : আহত-১০
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার পূর্ব মালশাদহ গ্রামে মামা নুরুল ইসলাম সর্দ্দার ও ভাগ্নে শাহাজাহান সর্দ্দারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছে। শারীরিক অবস্থা সংকটপন্ন হওয়ায় মামা নুরুল ইসলাম সর্দ্দার ও আমিরুল ইসলাম সর্দ্দারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মালশাদহ গ্রামের ইছাহাক সর্দ্দারের ছেলে নুরুল ইসলাম সর্দ্দার পক্ষ ও একই গ্রামের ঝরো সর্দ্দারের ছেলে ভাগ্নে শাহজাহান সর্দ্দার পক্ষ শরিকানা জমি ভাগাভাগির লক্ষ্যে আলোচনায় বসেন। একপর্যায়ে উভয়পক্ষ বাকবিতান্ডায় জড়িয়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটায়। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতদের মধ্যে দুই সহোদর নুরুল ইসলাম সর্দ্দার ও আমিরুল ইসলাম সর্দ্দার গুরুত্বর আহত হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুততার সাথে বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ