শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুন্সিগঞ্জে বাড়ি ঘর ভাংচুর ও দখল চেষ্টার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৮ ইং
মুন্সিগঞ্জে বাড়ি ঘর ভাংচুর ও দখল চেষ্টার অভিযোগ
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বাড়ি-ঘর ভাংচুর ও দখলের চেষ্টার পর পুনরায় ভাংচুরের ঘটনা ও লুটপাট এবং বাড়ির মালিকের সন্তান মাসুম রেজা রিটনকে (৩৫) প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে রেজাউল করিম ও তার ভাইয়ের ছেলে রেজা আল মামুনের মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিলো। এ ব্যাপারে ইতোপূর্বে চুয়াডাঙ্গা কোর্টে একটি মামলা ও একাধিকবার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপস্থিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্বারা মিমাংসাও করা হয়েছে। মিমাংসা সত্ত্বেও পুনরায় এই ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত আলমডাঙ্গা থানাকে নালিশি জমিতে উভয় পক্ষের মধ্যে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলো। তা সত্ত্বেও আদালতের আদেশ অমান্য করে গতকাল এই ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটে। আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে রেজাউল করিম ও তার ভাইয়ের ছেলে রেজা আল মামুনের মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ ছিলো। চুয়াডাঙ্গা কোর্টে মামলাসহ স্থানীয়ভাবে সালিশি মিমাংসাও হয়েছে। প্রথমদিকে রেজা আল মামুন মিমাংসা মেনে নিলেও পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর হঠাৎ রেজা আল মামুনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন এসে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে এবং দখলে নেয়ার চেষ্টা করে। এরপর চুয়াডাঙ্গা কোর্টে রেজাউল করিম বাদি হয়ে একটি মামলা করে। তদন্ত চলাকালে আদালতের নিদের্শ থাকলেও রেজার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন গতকাল সকাল ৭টার দিকে বাড়িতে হামলা চালিয়ে লুটপাট, মারধর ও ভাংচুর করে। এদিকে, ঘটনার পর থেকে বাড়িতে অবস্থান না করার সিদ্ধান্ত নিয়েছে রেজাউল করিম। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাড়িতে কেউ অবস্থান করছে না। আহত মাসুম রেজা রিটনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভূক্তভোগী অনুরোধ করেছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ