শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্তে গণসংযোগ ও পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৮ ইং
জীবননগর সীমান্তে গণসংযোগ ও পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক
মনোনয়ন নিয়ে গুজব ছড়িয়ে নেতাকর্মিদের বিভ্রান্ত করা হচ্ছে জীবননগর অফিস: আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে নয় বছরে ক্ষমতায় থাকার সুযোগে এতদিন যে সব নেতারা সরকারি সম্পদ লুটপাট করে খেয়েছে এবং অবৈধভাবে কাড়ি কাড়ি টাকা কামিয়েছে, তারা জনগণের জন্য কাজ না করায় আজ জনবিচ্ছিন্ন হয়ে বেসামাল হয়ে পড়েছে। সেই নেতারাই আবার সংবাদপত্রকে টাকা পয়সা দিয়ে দলের ঘোষণার আগেই তারা নিজেদেরকে প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে নৌকা নেয়ার সুযোগ খুঁজছে। আমি সবার জানার জন্যই বলছি, মঙ্গলবারের যুগান্তর পত্রিকায় চুয়াডাঙ্গা-২ আসনে প্রার্থী হিসাবে আলী আজগার টগর সাহেবের নাম ঘোষণার কথাটি স¤পূর্ণরূপে মিথ্যা, ভুয়া ও বানোয়াট। এই জনবিচ্ছিন্ন মানুষটি এখন যেখানেই যাচ্ছেন সেখানে নেতাকর্মিরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাই তিনি কৌশল হিসাবে এবং নেতাকর্মিকে তার আকৃষ্ট করতে পত্রিকায় গুজব সংবাদ সৃষ্টি করেছেন। এবার জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট ঘোষণা জনবিচ্ছিন্ন এবং সে এমপিদের বিরুদ্ধে এলাকায় অনৈতিক অভিযোগ আছে তারা কোনভাবেই মনোনয়ন পাবেন না। তাছাড়া এখনও দলীয়ভাবে মনোনয়ন ফরম বিক্রি হল না, অথচ এসব লোকেরা আবার নমিনেশন পাচ্ছেন বলে গুজব ছড়িয়ে নেতাকর্মিদের বিভ্রান্ত করছে, যেটা আসলে ঠিক নয়। গতকাল বৃহস্পতিবার দিনভর জীবননগর উপজেলার সমীন্ত ইউনিয়নের দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় ও পথসভায় এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লি¬¬ক। এসময় তিনি আরো বলেন, এমপি টগর বিগত সাড়ে নয় বছরে আওয়ামী লীগের নেতাকর্মিকে অবমূল্যায়ন করে বিএনপি-জামায়াত নেতাকর্মিদের চাকরি-বাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছে। বিএনপি-জামায়াত আবারো বাঁকা পথে ক্ষমতায় আসার জন্য কথিত জোটে ভিড়েছে। কিন্তু তাদের সে আশা কোনদিনও দেশের মানুষ পূরণ হতে দেবেনা। বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিলে দেশ আবার পিছিয়ে যাবে। নৌকা স্বাধীনতা এনেছে সমৃদ্ধির পথ দেখিয়েছে তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আওয়ামী লীগ নেতা আবুল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মিজানুর নেনু, বৃহত্তর বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান মাষ্টার, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিউদ্দীন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, সীমান্ত আওয়ামী লীগ নেতা জাকির বিশ্বাস, আব্দুর রশিদ, রাজা মিয়া, আব্দুল খালেক মাষ্টার, যুবলীগ নেতা কাজী সামসুর রহমান, আকিমুল ইসলাম, সম্পাদক ইসরাইল হোসেন ঈশা, রকেট, শাহিন, ইব্রাহিম, খাজা, নুরুল ইসলাম, প্রজন্মলীগ নেতা আমিনুর রহমান, বক্তিয়ার রহমান, ছাত্রলীগ নেতা চঞ্চল কুমার প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ