ঝিনাইদহে ১১ জামায়াত কর্মিসহ গ্রেফতার ১০৩
- আপলোড তারিখঃ
২৮-০৯-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১১ জামায়াত কর্মিসহ এক’শ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াস জানান, জেলাব্যাপি নাশকতা প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান চলছে। এর অংশ হিসাবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলা থেকে ৪০ জন, শৈলকুপা উপজেলা থেকে ১৬ জন, হরিণাকু-ু উপজেলা থেকে ৭ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ৮ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৪ জামায়াত কর্মিসহ ১০ জন ও মহেশপুর উপজেলা থেকে ৭ জামায়াত কর্মিসহ ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা ও অন্যান্য মামলা আছে বলে তিনি আরো জানান।
কমেন্ট বক্স