শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপার আলোচিত নারী তানিয়া ৩ দিনের রিমান্ডে

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৮ ইং
শৈলকুপার আলোচিত নারী তানিয়া ৩ দিনের রিমান্ডে
ঝিনাইদহ অফিস: শৈলকুপার ট্রাক ব্যবসায়ী রিয়াজুল ইসলাম লিপটনকে (২৬) পরিকল্পিত ভাবে গুম করা মামলায় শৈলকুপার আলোচিত নারী ও স্থানীয় স্কুলের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার তানিয়াকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে তাকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা শৈলকুপা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, বৃহস্পতিবার আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন লিপটন গুম রহস্য উন্মোচনে আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, গত মঙ্গলবার তানিয়াসহ ৯ আসামী ঝিনাইদহের একটি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত ৮ আসামীর জামিন মঞ্জুর করলেও প্রধান আসামী তানিয়াকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পিবিআইর তদন্তে লিপটনকে গুম করার ঘটনাটি উন্মোচন করে আদালতে দাখিল করা প্রতিবেদনে মামলাটি এজাহার হিসেবে গ্রহন ও তানিয়াসহ আসামীদের গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার সুপারিশ করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ