শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় অসহায় মা-মেয়ের সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গায় অসহায় মা-মেয়ের সংবাদ সম্মেলন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বৃদ্ধ মহিলা নুরজান নেছা ও শাহানাজ পারভীন তাদের বাড়ি ঘর জোরপূর্বক দখল ও গহনা এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে শাহানাজ পারভীন বলেন- আমার পিতা মৃত খাদেম আলী বিশ্বাস ২০ বছর আগে মৃত্যুবরণের পর আমার মা নুরজান নেছা নিজ বাড়িতে বসবাস করে আসছে। আমি শাহানাজ পারভীন আলমডাঙ্গা স্টেশনপাড়ায় আমার পিতার ক্রয়কৃত সম্পত্তিতে নিজে দালান কোঠা তৈরি করে দীর্ঘ ১৬ বছর বসবাস করে আসছি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের বোরহান উদ্দিনের ছেলে বায়তুলের নেতৃত্বে প্রায় ২০/৩০ জন সশস্ত্র যুবক আমার বাড়িতে প্রবেশ করে আমার ও আমার মেয়ে সুর্বনার মাথায় পিস্তল ধরে ১টি ঘরে আটক করে রাখে। আমার মা নুরজান নেছা একজন বৃদ্ধ মহিলা তাকেও হুমকি ধামকি দিয়ে ১টি ঘরে বন্ধ করে রাখে। আমি চিৎকার করতে গেলে তারা আমার মুখ বেধে আমার সামনে আমার মেয়ের সম্মানহানী করার চেষ্টা করে। সেসময় তারা আমার ঘরের মূল্যবান আসবাবপত্র বাহিরে ফেলে দেয়। আমার বাড়িতে থাকা গরু বিক্রয়ের ৮০ হাজার, আমার ছেলের বেতনের ১৯ হাজার টাকা এবং সুর্বনার কাছে থাকা প্রায় ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও সুর্বনার বিয়ের জন্য ৪ ভরি সোনার গহনা তৈরি করে রাখা ছিল সেটাও তারা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আশপাশের অনেক লোক তাদের এ কর্মকান্ড দেখলেও কেউ সাহস করে এগিয়ে আসেনি। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও রহস্যজনক কারনে পুলিশ কোন ভুমিকা রাখেনি। উপরন্ত পুলিশের কয়েকজন কর্মকর্তা তাদের হয়ে আমাদের হুমকি ধামকি দিয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আমার নেতা জাতীয় সংসদের হুইপ জেলা ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে সমস্ত ঘটনা খুলে বলি। তাৎক্ষণিক হুইপ সাহেব পাশে বসা থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমানকে ঘটনাটি দেখার জন্য নির্দেশ দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন উপস্থিত ছিলেন। আমি আপনাদের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই বর্বরচিত ঘটনার সুবিচার প্রার্থনা করছি।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ