শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতিতে বিশ্বাস করে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন- আমরা শত শত বছর ধরে হিন্দু-মুসলমান সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। ছোটবেলা থেকেই আমরা একে অপরের ধর্মীয় উৎসবে যোগদান করেছি। পারিবারিক বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানেও সম্প্রীতির সাথে উদযাপন করেছি। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এই দেশে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে থাকে, তারা আওয়ামী লীগকে ভারতের ও হিন্দুদের এজেন্ট বলে অভিহিত করে থাকে। একমাত্র আওয়ামী লীগ সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে। কারণ হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই এ দেশের মানুষ, এ দেশেরই সন্তান তাই এই দেশ আমার-আপনার সকলের। জাতির জনক বঙ্গবন্ধু সারাজীবন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য লড়াই করেছেন। আমরাও তার আদর্শে বিশ্বাস করি। আওয়ামী লীগ ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালসহ মোট ১৫ বছর ক্ষমতায় এসেছে। এই দেশ কি ভারত হয়েছে? মসজিদ কি মন্দির হয়েছে? হয়নি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। আপনার নৌকায় ভোট দিলে দোষ না দিলেও দোষ। কারণ আপনাদের তারা নৌকার লোক বলে চিহ্নিত করে রেখেছে। জন্মগতভাবে এই দেশ আপনাদেরও। তাই ভয় পাবার কিছু নেই। আমরা সব সময় আপনাদের পাশে আছি। কারণ আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতিতে বিশ্বাস করে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি শ্যাম সুন্দর আগরওয়ালা, জেলা ঐক্য পরিষদের সাবেক সভাপতি সুনিল অধিকারী, যুগ্ম সম্পাদক প্রশান্ত অধিকারী, মহেষ কুমার ভৌতিকা, সদস্য সমীর কুমার দে, নিমাই চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিত সাধু খা, সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পূজা উদযাপন কমিটির সভাপতি লিপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ কুমার আচার্য্য, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, সাধারণ সম্পাদক জয় কুমার বিশ্বাস, পবন কুমার ভৌতিকা, অশোক সাহা, দীনেশ চন্দ্র বিশ্বাস, বিজয় কুমার সিহি, দীলিপ চৌধুরী, পরিমল কুমার পাল, বিদ্যুত সাহা, সুশান্ত কুমার সাহা বুদ্ধু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামী লীগের সদস্য হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় বক্তব্য রাখেন উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলার মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফ্ফার, সম্পাদক সোনাহার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ