শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর গণসংযোগকালে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মন্জু

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০১৮ ইং
জীবননগর গণসংযোগকালে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মন্জু
শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় জীবননগর অফিস: জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর, গোয়ালপাড়া, সদরপাড়া, নতুনপাড়াসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় তিনি সংক্ষিপ্ত এক বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- ও সাফল্য তুলে ধরে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেই দেশ ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয় তা আর কোন সরকারের আমলে হয় না, তার প্রমাণ দেশের মানুষ ইতোমধ্যেই তা বুঝতে পেরেছে তাই আসুন সকলে একত্রিত হয়ে আবারও নৌকার বিজয় করি।এসময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, দলের ভিতর কোন মতভেদ সৃষ্টি না করে আসুন আমরা সকলে একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং আগামী নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে কাজ করি। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী জাহাঙ্গীর আলম, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল হক, ওহিদুল বিশ্বাস, আজাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মধু, দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আ.বারী, মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, যুবলীগ নেতা আশাদুল হক, পলাশ, এম এ ফয়সাল, সুজন মীর, জাহিদ, ছাত্রলীগ নেতা বাকী বিল্লাহ, সুজন, মিরাজুল, জসীম, রানা, জাহাঙ্গীর, মুন্না, শহীদ, মিন্টু প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ