দর্শনায় মোটরসাইকেল দূর্ঘটনায় চালকসহ আহত-২
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০১৮
ইং
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দু’জন গুরুতর আহত হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, দর্শনা আলম মার্কেটের মালিক আজমপুরের আব্দুল আলিম (৬০) ও দক্ষিণচাঁদপুর স্কুলপাড়ার আইজেল কামারের ছেলে সাইফুল (৩২)।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা বাসষ্ট্যান্ড হতে মোটরসাইকেলযোগে রেলবাজারে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক সাইফুল। পথিমধ্যে কেরুজ মিলস্ গেট অর্থাৎ আলিম মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিকে থাকা একটি ভ্যান রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেট মালিক আব্দুল আলিমকে ধাক্কা মেরে দেওয়ালের সাথে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় মার্কেট মালিক আলিমসহ মোটরসাইকেল চালক সাইফুল। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে।
কমেন্ট বক্স