শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুর ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল আটক

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৮ ইং
কোটচাঁদপুর ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল আটক
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুর থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে। মঙ্গলবার রাতে শহরে অভিযান চালিয়ে সোহেল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ। সোহেল শহরের মেইন বাসস্যান্ড এলাকার জানু খাঁর ছেলে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে থানার সেকেন্ড অফিসার ব্রজ বল্লভ সাধু, এএসআই জামাল উদ্দীন, এএসআই মিঠুন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর বাস টার্মিনালের পিছন অভিযান চালিয়ে সেখান থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নম্বর-১৯।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ