শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় ট্রাক ও লরীর মুখোমুখি সংঘর্ষে আগুন

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৮ ইং
শৈলকুপায় ট্রাক ও লরীর মুখোমুখি সংঘর্ষে আগুন
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে ট্রাক ও লরীর মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। এতে মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আগুন ধরে যাওয়ায় ট্রাক ও লরীর দুই ড্রাইভার গুরুতর আহত হন। দুই ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় শৈলকুপা ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরারা জানিয়েছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালি বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক আসা তরল সিমেন্টবাহী লরীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির ইঞ্জিনে আগুন ধরে যায়। গাড়ি দুটির ড্রাইভার গুরুতর ভাবে দগ্ধ হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্কাস আলী জানান, সিমেন্টবাহী ১২ চাকার লরীর ইঞ্জিনে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে টায়ার সহ গাড়িতে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুবুর রহমান জানান, বে-পরোয়া ভাবে গাড়ি দুটি চলার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ