শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার লোকনাথপুরে জনসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৮ ইং
দামুড়হুদার লোকনাথপুরে জনসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা
অধিকার বঞ্চিতদের অধিকার ফিরিয়ে দিতেই আমি এসেছি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায়-২ আসনের অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতেই আমি হাশেম রেজা এসেছি। অসহায় মানুষের দুঃখ-দূর্দশা আমাকে কাঁদায়, আমি এগুলি নিয়ে চিন্তা করলে বিচলিত হয়ে পড়ি। এলাকার অবহেলিত-বঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়ন এবং এ এলাকার সার্বিক উন্নয়নে আমি নিজেকে আত্মনিয়োগে নিজেকে উৎসর্গ করেছি। প্রতিদিন সে কারনেই আমি আপনাদের কাছে ছুটে আসি। আমি উন্নয়ন বঞ্চিত এ এলাকার মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করে যেতে চায়। সবাইকে সাথে নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চায়। ডিজিটাল বাংলাদেশে চুয়াডাঙ্গা অনগ্রসর ও অবহেলিত এবং পিছিয়ে পড়া একটি জেলা এটা ভাবতে আমার চরম লজ্জা লাগে, বড় কষ্ট লাগে। জননেত্রী শেখ হসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে ধাবমান ঠিক সেই সময়ে আমাদের প্রাণের জেলা সম্প্রতি অনুষ্ঠিত বেসরকারি জরিপে কেন শীর্ষ অবহেলিত জেলা হিসাবে পরিগনিত হলো মাননীয় সাংসদ আলী আজগার টগর এ আসনের মানুষ জবাব চাই আপনার কাছে। গতকাল বুধবার বিকালে চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ও যুবলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা। এসময় তিনি উপস্থিত সকলের উদ্যোশ্যে আরো বলেন, ব্যক্তি আক্রোশে আপনারা কেউ নৌকার বিপক্ষে যাবেন না, আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নিজ নিজ ভোট কেন্দ্রে স্ব-দলবলে উপস্থিত থেকে উৎসব মূখর পরিবেশে ভোট প্রদান করে দেশমাতা শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। খাল-বিল দখল করা আমার কাজ নয়। আমি কিছূ নিতে নয় দিতে এসেছি, সবসময় আপনাদের পাশে থাকতে চায়, আমি নির্বাচনে দাঁড়াবো এ কারনে আপনাদের কাছে আসিনি, আমি রাজনীতি করতে চায়, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মি হিসাবে আপনাদের সবার মাঝে জড়িয়ে থাকতে চায়। আমি মানুষের সেবা করি, নিজের অর্জিত অর্থ ব্যয় করে মানুষের উপকার করি, একজন প্রকৃত রাজনৈতিক কর্মি হয়ে রাজনীতিটাকে মানুষের কল্যাণে কাজে লাগায়। আমি খাল-বিল দখল করে, নিয়োগ বানিজ্য, অবৈধ ভাবে ভূমি দখল করে জনগনের কাছে অভিশপ্ত বোঝা হতে চায়না। জীবননগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক এসএম মহাসীন আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের নেতা হাবিবুর রহমান হাবিব, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজে ছাত্রলীগের সভাপতি শাহীন মোল্লা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ নাজিম উদ্দীন, জীবননগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার নিজাম উদ্দীন, উপজেলা যুবলীগ নেতা শাহীন উদ্দীন, দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানমহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আ.কাদের সর্দার, জীবননগরের উথলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সরফরাজ উদ্দীন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাবুদ মেম্বর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম মেম্বর, হাসান মেম্বর, কামাল মেম্বর, জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ মন্টু, আব্দুল মজিদ মোল্লা, কুড়–লগাছী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি তুহিন রেজা, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, নতিপোতা ইউনিয়ন যুবলীগ সভাপতি কাওসার আলী, হাউলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল হাশেম, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের আইন উদ্দীন মেম্বর, নাটুদহের জসিম মেম্বর, আপেল উদ্দীন, আন্দুলবাড়িয়ার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, জীবননগরের যুবলীগ নেতা তরিকুল ইসলাম, রায়পুরের যুবলীগ নেতা শাহবুদ্দিন খান, যুবলীগ নেতা জহিরুল ইসলাম,বিপ্লব হোসেন দিলু, সাব্বির, মিয়াজী খান, সালাহউদ্দীন, আব্দুল মজিদ, কবির হোসেন, বিপ্লব হোসেন দিলু, জাকির হোসেন, বাবুল আকতার, নুরুন্নবী,বকুল মোল্লা, বজলু মাষ্টার, মসলেম, লাটিম, ইব্রাহীম, ডা. তারিকুল,সেলিম রেজা, ছাত্রলীগ নেতা রাসেল রিমু, রঞ্জু, লিটন,সাজিদুর রহমান কাদের, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মতিয়ার রহমান মতি, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের মেম্বর মনিরদ্দীন, আইন উদ্দীন মেম্বর, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাবুদ মেম্বর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম, হাউলী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল হাশেম, জাহাঙ্গীর আলম, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মজিবার রহমান মাসুদ বিল্লাহ মন্টু, সাংবাদিক জিল্লুর রহমান মধু, সালাহউদ্দীন, আব্দুল মজিদ, ছাত্রলীগ নেতা লিটন, রিপন, রঞ্জু, রাসেল রিমু, বিল্লাল, সাজেদুর রহমান কাদের, এইচএম হাকিম, রঞ্জু প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ