শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন জেল!

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০১৮ ইং
ঝিনাইদহে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন জেল!
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ দ-াদেশ প্রদাণ করেন। দ-িতরা হলো- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন চাকলা গ্রামের রবিউল ইসলামের ছেলে মিঠু ইসলাম ও একই এলাকার মৃত মোবরক কাজীর ছেলে কাওছার কাজী। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৭ জুন মহেশপুর উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ ওই দুই জনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে ওই দুই জন দোষি প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডাদেশ প্রদাণ করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ