শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা যুবদলের বিবৃতি

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলা যুবদলের বিবৃতি
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দীর্ঘ ২৮ বছর পর জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন চুয়াডাঙ্গা জেলা যুবদলের ২০১ সদস্যের কমিটির অনুমোদন দেন। এই কমিটি চুয়াডাঙ্গা জেলা যুবদলের তৃণমূল নেতৃবৃন্দের অনেক আশা আকাংখার ফসল। অতএব এই কমিটি হওয়ার পরে যুবদল তৃণমূল নেতৃবৃন্দের উচ্ছাস বেশী হওয়ায় স্বাভাবিক। উচ্ছাসের কারনে তৃণমূল নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন পত্রিকাগুলোতে কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছেন, যা জেলা যুবদলের সংগঠনকে আরও মজবুত করছে। কিন্তু এই অভিনন্দন জানাতে যেয়ে কিছু জিনিস ভুল বলে পরিগণিত হচ্ছে। যা যুবদলের জেলা নেতৃবৃন্দের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। এ জন্য তৃণমূল বা জেলা কমিটি থেকে যদি কেউ পত্রিকাতে অভিনন্দন জানাতে চায় তাহলে তাদেরকে অবশ্যই জেলা যুবদলের সভাপতি শরিফ-উজ জামান সিজার ও সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু অথবা জেলা যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে আলোচনা করার জন্য অনুরোধ করা হলো। পরিশেষে দ্যার্থহীনভাবে বলতে চাই চুয়াডাঙ্গা জেলা যুবদল, সভাপতি শরিফ-উজ জামান সিজার ও সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টুর নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই ইস্পাত কঠিন ঐক্য নিয়ে জেলা যুবদল গণতান্ত্রিক আন্দোলনে চুয়াডাঙ্গার রাজপথে থাকবে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ