মনোহরপুর ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় নজরুল মল্লিক
- আপলোড তারিখঃ
২৬-০৯-২০১৮
ইং
দ্বিধাবিভক্ত আ.লীগকে এক কাতারে দাঁড় করাতে চেষ্টা করে যাচ্ছি
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন ও দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মনোহরপুর ইউনিয়নের কালা, ধোপাখালী, মাধবখালী, ছটাংগা, রাজাপুর, মানিকপুর ও মনোহরপুর গ্রামে গণসংযোগ ও পথসভা করেন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ার। তার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। অতীতের সব জঞ্জাল মুছে বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছে। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের সাথে নিয়ে এলাকার সুবিধা বঞ্চিত, নিষ্পেষিত, ত্যাগী নেতাকর্মিদের নিয়ে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগকে এককাতারে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এ যাত্রা অব্যাহত রেখে এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে আমার জীবন বাজি রাখতেও দ্বিধাবোধ করব না। দুর্নীতিবাজ ও আখের গোছানো নেতারা জনবিচ্ছিন্ন হওয়ায় দীর্ঘ ৯ বছর ৯ মাস এলাকার আওয়ামী লীগের নেতাকর্মিরা হতাশ হয়ে পড়েছিলো। আমি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এ সমস্ত হতাশ নেতাকর্মিদের উজ্জ্বীবিত করে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বৃহত্তর বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান মাষ্টার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান টজো, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, রাজা মিয়া, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিউদ্দীন শফি, মনোহরপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামরুল হাসান কুড়োন, মাসুদুর রহমান খান, উপজেলা যুবলীগ নেতা এ্যাড. আকিমুল ইসলাম, হাসানুজ্জামান রিন্টু, প্রজন্মলীগ নেতা আমিনুর রহমান, বজলুর রহমান প্রমূখ।
এদিকে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আ.লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কার্পাসডাঙ্গা আরামডাঙ্গা বটতলায় এ পথসভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. আবু তালেব, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, জীবননগর আ.লীগ নেতা মীর মখলেছুর রহমান টজো, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শামসুর রহমান চঞ্চল প্রমূখ।
কমেন্ট বক্স