শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় যুবলীগের কর্মি সমাবেশে নঈম জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় যুবলীগের কর্মি সমাবেশে নঈম জোয়ার্দ্দার
উন্নয়ন অব্যাহত রাখতে আ.লীগ সরকার বারবার দরকার হাটবোলিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের কর্মি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে ইউনিয়নের হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে। দেশে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, কাচা রাস্তাকে মেরামত করে পাঁকাকরণ করছে, ব্রিজ-কালভেট নির্মাণ করছে। স্কুলে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী প্রর্যন্ত সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করছে। যাতে বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশ একটি শিক্ষিত দেশ হিসাবে রোল মডেল হয়ে পরিচিত লাভ করে। দেশে সুদ, ঘুষ দুর্নীতি, চাঁদাবাজি সন্ত্রাসীদের হাত থেকে মানুষ রক্ষা পেয়েছে। বিছনায় মাথা দিয়ে নির্ভয়ে ঘুমানোর যে শান্তি সেটা এ আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় থাকার সময় আপনারা জানেন মানুষ তার মায়ের বুক থেকে তুলে নিয়ে জবাই করে হত্যা করেছে, নয় তো ইট ভাটায় পুড়িয়ে হত্যা করেছে। এভাবে খালি হয়েছে শত শত মায়ের কোল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আর কোনো মা’কে কাঁদতে হয়নি, কোনো মায়ে সন্তান জবাই করে হত্যা করা হয়নি, ইট ভাটায় পোড়ানো হয়নি। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারা জননেন্ত্রী শেখ হাসিনা মনোনীত ব্যাক্তিকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ করে দেবেন। তাই এ দেশের উন্নয়ন করার জন্য আওয়ামী লীগ সরকার বারে বারে দরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বয়ক ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, জেলা যুবলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য শ্রী তপন কুমার বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ও ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাবুল হক ঠা-ু, জেলা যুবলীগের নেতা তহিদুল ইসলাম ফকা, মোল্লা জাফরউল্লাহ, আসিফ জাহান, সুইট, সৈকত, জুয়েল রানা, মিল্টন, আহমেদ, হাসিবুল ইসলাম, সোহান মিয়া, মিলন মাহমুদ, আরিফুর ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শোয়েব উদ্দীন, আব্দুর রহমান বিডিআর, খোসজেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সেলিম রেজা, ছয়ফল আলী, বাবু, ডাবলু, ইউনুস, রতন, হামিদ, জাহাঙ্গীর, জাফর আলী, উজ্জ্বল, হাসু, বিল্লাল, শাহিবুল, সুমন, সোহাগ, কলিন্স, আশাবুল হক ছন্টু, নজরুল, ছামি উল্লাহ, শাকিল, রনি, ফরজ, মনোয়ার, স্বপন, পলাশ, সাগর, জবেদ আলী, নাছিম, পাপ্পু, মামুন, জয়নুল, বক্তিয়ার, শিলন, পানজাব, পান্না, হাসিবুল, সিপন, নিষাণ, সোহান, শহিদুল, রাশেদ, হারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরুফুল, কালিদাসপুর আহ্বয়ক জমির, খাদিমপুর সাধারণ সম্পাদক, কালম হোসেন জেহালা ইউপি সাধারণ শিলন, মনজিল, বিল্লাল হোসেন প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ