শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে হাশেম রেজা

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০১৮ ইং
কুড়ুলগাছী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে হাশেম রেজা
শিক্ষা আমাদের উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে নিজস্ব প্রতিবেদক: একমাত্র শিক্ষায় আমাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। আজকের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। আপনাদের আদরের সোনামনিদের কেবলমাত্র স্কুলের শিক্ষকদের উপরে ছেড়ে দিলেই হবেনা, দিনের ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৬ ঘন্টা আপনার বাচ্চা স্কুলে থাকে আর ১৮ ঘন্টা থাকে মায়ের কাছে থাকে। ফলে এখনকার মায়েদের এ ক্ষেত্রে অত্যন্ত সচেতন ও দায়িত্ববান হতে হবে। সময় মত আপনার বাচ্চাকে স্কুলে পাঠান, এর পরে খোঁজ নিন সে ঠিকমত স্কুলে গেল কি না, স্কুল থেকে সময় মত বাড়ি ফিরলো কি না। প্রয়োজনে স্কুলের প্রধান শিক্ষকের সাথে এ ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখুন। সম্ভব হলে সপ্তাহে একদিন স্কুলে আসুন, আপনার বাচ্চার লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিন। এটা যদি কোন অভিভাবক নিয়মিতভাবে করতে পারেন তবে লেখাপড়ায় সে বাচ্চা দিন দিন উন্নতি করবে এবং সে একদিন এদেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে। গতকাল মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রিয় সহ-সম্পাদক হাশেম রেজা। কুড়–লগাছী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি তুহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাশেম রেজা আরো বলেন, এলাকার শিক্ষার উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত রাখতে চান। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি বা প্রতিষ্ঠিত হতে পারেনা, তাই আমাদের এই খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে কোন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরা কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে নির্দিধায় তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে এ বিষয়ে আন্তরিক হাশেম রেজা জানান, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। সকলে লক্ষ্য করলে দেখতে পাবেন, বছরের প্রথম দিনে প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে কোটি কোটি নতুন বই, মাধ্যমিক পর্যায়ের মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান, একাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি, দেশে হাজার হাজার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকে এমপিওভূক্তি ও জাতীয়করণ করা হয়েছে। এছাড়া কয়েক’শ বেসরকারী বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিয়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে দেশের বিশিষ্ঠ শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একাধিক কমিটি প্রতিনিয়ত এ বিষয়ে গবেষনা করে চলেছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহমতুল্লাহ। স্কুলের সহকারি শিক্ষক ফেরদৌসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুড়–লগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, স্কুলের প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম, কার্পাসডাঙ্গা মহিলা মাদরাসার সহ-সুপার মো.আ.সামাদ আজাদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হাসান বাগ, বজলু মাষ্টার প্রমূখ। এ সময় সকল শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সকল সদস্য, স্কুলের অভিভাবক ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ