শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে মিনা দিবস পালন

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে মিনা দিবস পালন
ডেস্ক রিপোর্ট: আলোচনা সভা, র‌্যালী ও প্রতিযোগিতার মধ্যদিয়ে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, জীবননগর উপজেলাসহ মেহেরপুর ও ঝিনাইদহে মিনা দিবস পালন করা হয়েছে। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল সোমবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসদের প্যালেল চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর আনোয়ারুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ, মাসুদুল ইসলাম, ছবির উদ্দিন, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির। শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারণ সম্পাদক আলম হোসেন, যুগ্ম সম্পাদক খো. রকিবুস সালেহীন, মোল্লা ফেরদৌস উল আলম, প্রধান শিক্ষক হারেছ উদ্দিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। জীবননগর অফিস জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৯টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার ফরহাদ রেজা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সামনুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার রশিদুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে মিনা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। `` মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুরে আলোচনা সভা, র‌্যালী ও প্রতিযোগিতার মধ্য দিয়ে মিনা দিবস পালিত হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল সোমবার সকালে একটি র‌্যালি বের করা হয়। উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দীনের নেতৃত্বে র‌্যালিটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে কোট চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হোটেল বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান, জয়নুল আবেদীনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন। `` ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মিনা দিবস পালিত হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্ব্র থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহম্মেদ, সহকারি শিক্ষা অফিসার প্রবীর কানজিলাল, ইশতিয়াক খন্দকার, হাসান মাসুদ, ফেরদৌস আরা, হামিদুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে নাচ, গান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ