শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার কলেজছাত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়া রাজশাহীর দুলাল আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গার কলেজছাত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়া রাজশাহীর দুলাল আটক
নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে চুয়াডাঙ্গা শহরতলীর হাতিকাটা গ্রামের এক কলেজছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাজশাহী দুলাল হোসেন। সেই পরিচয়ে গত ১ মাস আগে মেয়েটিকে ভাগিয়ে নিয়ে যায় সে। এ ঘটনায় মায়ের খালু আশাদুল বাদি হয়ে সদর থানয় মামলা করলে গত রোববার দিনগত রাত ১০টার দিকে নাটোর রেল স্টেশন এলাকা থেকে মেয়েটিকে উদ্ধারসহ আটক করা হয় ইঞ্জিনিয়ার পরিচয় দানকারী দুলালকে। গতকাল সোমবার তাদের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত মেয়েটিকে পরিবারের জিম্মায় দেন। একই সাথে আটক দুলালকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, চুয়াডাঙ্গা শহরতলীর হাতিকাটা গ্রামের মৃত তুহিনের মেয়ে মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রি’র সাথে ৫ থেকে ৬ মাস পূর্বে স ফেসবুকে পরিচয় হয় রাজশাহী জেলার বাঘমারা থানার হাটগাংগো পাড়া’র গোলাম রহমানের ছেলে দুলালের (২৫) সাথে। এসময় দুলাল নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দেয়। একপর্যায়ে দু’জনের মাঝে ভাব ভালোবাসার শুরু হয়। এর কিছুদিন পর মেয়েটির সরলতার সুযোগ নিয়ে দুলাল চুয়াডাঙ্গাতে এসে ভাগিয়ে নিয়ে যায় তাকে। এসময় বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকার এক বন্ধুর বাড়িতে দীর্ঘ এক মাস থাকে তারা। পরে মেয়েটি বুঝতে পারে দুলাল ইঞ্জিনিয়ার না। ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে তাকে ঠকিয়েছে সে। আসলে সে রঙ মিস্ত্রিদের ঠিকাদার। বিভিন্ন প্রতিষ্ঠানে রঙের কাজ হলে মিস্ত্রিসহ হেলপার ঠিক করে দেয়া কাজ তার। প্রতারণার শিকার মেয়েটি বিষয়টা বুঝতে পারলে একপর্যায়ে বাড়ির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। দুলাল বিষয়টি জানতে পারলে তাকে বাকেরগঞ্জ থেকে সরিয়ে নিতে চেষ্টা করে। এদিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম বাকেরগঞ্জ অভিযান চালিয়ে তাদের না পেলে উক্ত বাড়ির লোকজনের জিজ্ঞাসা করলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার পুলিশের সহায়তায় নাটোর স্টেশন এলাকা থেকে গত রোববার দিবাগত রাত ১০টার দিকে মেয়েটিকে উদ্ধারসহ আটক করা হয় দুলালকে। গতকাল তাদের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত পরিবারের জিম্মায় দেন মেয়েটিকে। একই সাথে আটক দুলালকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উদ্ধার হওয়া মেয়েটি আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীনের নাতি। চেয়ারম্যানের বাড়িতে থেকেই লেখাপড়া করে সে। চুয়াডাঙ্গা সদর থানর ওসি (তদন্ত) আব্দুল খালেকের সাথে কথা হলে তিনি জানান, মেয়েটি’র খালু আশাদুল বাদি হয়ে সদর থানায় একটি অপহর মামলা করলে পুলিশ তাদের রুটিন কাজ শুরু করে। একপর্যায়ে জানা যায়, মেয়েটিকে বরিশাল বাকেরগঞ্জে রাখা হয়েছে। সেখানে অভিযান চালিয়ে তাদের না পেলে সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাটোর স্টেশন এলাকা থেকে মেয়েটিকে উদ্ধারসহ আটক করা হয় আসামী দুলালকে। গতকালই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ