মেহেরপুর বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মি গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০১৮
ইং
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গত দু’সপ্তাহে বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. রাজন রয়েছে। জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন জানান, পুলিশের বিশেষ অভিযানে মেহেরপুর সদর উপজেলায় ২১ জন, গাংনী উপজেলায় ৪৬ জন, মুজিবনগর উপজেলায় ১৩ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মিকে আটক করা হয়েছে। এছাড়াও প্রতিরাতে দুই একজন করে আটক করা হচ্ছে। বিরোধী দলের রাজনীতিকে দুর্বল করতে এভাবে পুলিশি হয়রানি চালানো হচ্ছে।
কমেন্ট বক্স