ঝিনাইদহে গরুর ফার্ম ভাঙচুর ও চুরির অভিযোগ
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০১৮
ইং
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের পৌরসভার ব্যাপারিপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে গরুর ফার্ম ভাঙচুর ও গরু চুরির অভিযোগ উঠেছে। গত ১৫ সেপ্টেম্বর শনিবার রাতে সিরাজুল হকের স্ত্রী ফরিদা হকের বাড়ির বাইরে হতে তালা বন্ধকরে এসব ভাংচুর ও চুরির ঘটনা ঘটে। প্রতিবেশি আব্দুল হক মধ্যরাতে ভাংচুরের শব্দ শুনতে পারলে ফরিদা হককে ফোনের মাধ্যমে জানান যে, তার গরুর ফার্ম ভাংচুর ও চুরি হচ্ছে। এসময় ভাংচুর ও চুরির সংবাদ পেয়ে ফরিদা হক এবং তার পুত্র সাব্বির হোসেন বাসা থেকে বের হতে গেলে দেখতে পায় বাসার মেইন গেটের বাইরে হতে তালা লাগানো। এমতবস্থায় পুলিশকে জানালে ঝিনাইদহ থানা পুলিশ গিয়ে গেটের তালা ভেঙে তাদেরকে মুক্ত করে। ফরিদা হকের কাছে জনতে চাইলে তিনি জানান, ১৫ তারিখ শনিবার রাতে বাসার সবাই তারের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাত ৩টার দিকে প্রতিবেশি আব্দুল হক মোবাইল ফোনে তাদেরকে জানান তাদের ফার্মে ভাংচুর হচ্ছে। এই সংবাদ পেয়ে বাসা থেকে বের হতে গেলে বাসার মেইন গেটে দেখি বাহির হতে তালা দেওয়া। তার পর সবাই মিলে ফার্ম গিয়ে দেখে ৩টি ফিরিজিয়ান গাভী গরু ও ২টি ফিরিজিয়ান বকনা গরু চুরি হয়ে গেছে। পরে অনেক খুজা খুজির করে প্রতিবেশী আলিম ভূইয়ার বাড়ীর পাশে ৩টি ফিজিয়ান গাভী গরু পাই। বাকী দুই টা বকনা গরু অনেক খুজাখুজির পরও পায় নাই। ঝিনাইদহ সদর থানা পুলিশের এস আই আনোয়ার হোসেন জানান, ঘটনার রাতে খবর পেয়ে ঘটনা স্থলে যেয়ে ফরিদা হকের বসতবাড়ির মেইন গেটে এবং বাড়ির দরজায় তারা মারা অবস্থায় দেখা যায়। পরে তাদের তালা ভেঙে উদ্ধার করা হয়। পরবর্তীতে থানায় যেতে বলে।
কমেন্ট বক্স