শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় সাবে প্রশাসক মনজু

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০১৮ ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় সাবে প্রশাসক মনজু
ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ নির্বাচনি এলাকায় আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও পথসভা অব্যহত রেখেছেন সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এরই ধারাবাহিকতায় তিনি গতকাল সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া, উজিরপুর, কোষাঘাটা, পুড়াপাড়া, দামুড়হুদা বাসস্যান্ড মোড়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি বলেন, এই দেশ আপনার আমার সকলের দেশ। তাই এই দেশকে ভালো রাখাটাও আমাদেরই দায়িত্ব। এই দেশকে পরাধীনতার থেকে রক্ষা করতে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে এমনকি শেষ পর্যন্ত জীবন দিতে হয়েছে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অনেক স্বপ্ন ছিল এই দেশকে নিয়ে। এই দেশ কে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত ও শোষন মুক্ত একটি দেশ হিসাবে দেখতে চেয়েছিলেন তিনি। যেখানে কোন পরাধীনতা থাকবে না এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তিনি। যে দেশ সুখি ও সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিচয় বহন করবে এবং দেশের মানুষ সুখ শান্তি ভোগ করবে। তার সেই অসমাপ্ত কাজ, আজ তারই কন্যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের বড় বড় মেগা প্রজেক্টের কাজ শুরু করেছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনের জন্য দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করি। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, আ. আজিজ, মঈনুল ইসলাম মিঠু, নাসির উদ্দিন কুটো, সাঈদুর রহমান, আ. জব্বার মাল, খোকন, মইদুল, জাহিদুল, রকিবুল, সাইফুল ইসলাম, জামিরুল ইসলাম, কাজল, ইসমাইল, আমিরুল ইসলাম, আ. রাজ্জাক, শফিউল, সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল বারী, হুমায়ূন কবির, হাউলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ.লীগের সাংগঠিক সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের নেতা- হায়দার আলী, পিন্টু, ওল্টু, আক্তার মোড়ল, লাল্টু, ফয়সাল, আশাদুল হক, সুজন, জাহিদ, সুজন মীর, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এম.এ করিম, দামুড়হুদা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, ছাত্রলীগে নেতা সজল, রানা শিকদার, হৃদয়, মুন্না প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ