আলুকদিয়া ওয়ার্ড আ.লীগের কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০১৮
ইং
আ.লীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও ৪নং ওয়ার্ডে কর্মি সমাবেশ করেছেন। গতকাল সোমবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন।
কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার ছিল জনবান্ধব সরকার বর্তমানেও আওয়ামী লীগ সরকার জনগণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুই আমাদের সেই মহত্তম নেতা যিনি গোটা জাতিকে নিজের জীবন উৎসর্গ করে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিলেন। যার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা। আওয়ামী লীগ সরকার দেশের কথা চিন্তা করে, আওয়ামী লীগ সরকার ছাড়া যেই সরকার ক্ষমতায় এসেছে তারাই বিদেশে প্রচুর সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তাই দেশের উন্নয়নের জন্য আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসুন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান নান্নু, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেম্বর, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিজিক, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লুলু শাহিন আলম, মাদুল আলী, শিমুল, মঞ্জুরুল ইসলাম, আকাশ, আশিক নাজমুল হোসেন, লিটন, সুরুজ প্রমূখ।
কমেন্ট বক্স