টিকিট ছাড়া ঢুকতে না দেয়ায় চুয়াডাঙ্গার শিশুস্বর্গের দারোয়ানকে লাঞ্চিতসহ বাড়িতে হামলা
- আপলোড তারিখঃ
২৪-০৯-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় টিকিট ছাড়া শিশুস্বর্গ পার্কে ঢুকতে বাধা দেয়ায় আপেল উদ্দীন (৪০) নামে এক দারোয়ানকে কিল ঘুষি মেরে লাঞ্চিতসহ রাতে তার বসত বাড়িতে হামলা চালিয়েছে কয়েকজন যুবক। গতকাল রোববার সকাল ১০টার দিকে আপেল উদ্দীনকে লাঞ্চিত করার পর একই দিন রাত ১০টার দিকে দৌলতদিয়াড় সর্দারপাড়ায় আপেলের বাড়িতে এলোপতাড়ি কুপিয়ে ঘরের টিন কেটে দিয়েছে দুস্কৃতিকারীরা। এ ঘটনায় আপেল উদ্দীন বাদি হয়ে সজিবের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, টিকিট ছাড়া শিশুস্বর্গ পার্কে ঢুকতে বাধা দিলে জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত মশার ছেলে সজিবসহ কয়েকজন মিলে পার্কের দারোয়ানকে কিল ঘুষি মেরে লাঞ্চিত করে। আবার রাতের বেলা লাঞ্চিত দৌলতদিয়াড় সর্দারপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে আপেল উদ্দীনের বাড়িতে এলোপাতাড়ি কুপিয়েছে কয়েকজন যুবক। এতে বসত ঘরের কয়েকটি টিন কেটে যায়। পরে আপেল উদ্দীন বাদি হয়ে জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত মশার ছেলে সজিবসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে সদর থানায় অভিযোগ দায়ের করেছে।
কমেন্ট বক্স