শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেন্সিডিলসহ গোয়ালপাড়ার উজ্বল আটক

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০১৮ ইং
জীবননগরে ফেন্সিডিলসহ গোয়ালপাড়ার উজ্বল আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক হয়েছে। গতকাল রবিবার ভোরে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনির নির্দেশে জীবননগর থানার ওসি (তদন্ত) এম এম সেলিমের নেতৃত্বে এএসআই আরিফ, এএসআই মিলন ও এএসআই সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় গ্রামের জলিল হোসেনের ছেলে উজ্বল হোসেনকে (২২) ৬০ বোতল ফেন্সিডিলসহ আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ