শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা করিমপুরের সজিব ফেনসিডিলসহ গ্রেফতার

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০১৮ ইং
দর্শনা করিমপুরের সজিব ফেনসিডিলসহ গ্রেফতার
দর্শনা অফিস: দর্শনা রামনগর থেকে ৫ বোতল ফেনসিডিলসহ সজিব হাসান (২২) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে দর্শনা রামনগর পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সজিব হাসান রামনগর করিমপুরের আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই গোলাম রহমান ও এএসআই লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার রাত ১০টার দিকে মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা-মুজিবনগর সড়কের রামনগর মোড়ে। এসময় তথ্যের ভিত্তিতে রামনগর মোরের বাইসাইকেল ম্যাকানিক ইকবালের সামনে সজিব হাসান নামের এক মাদকব্যবসায়ীর গতিরোধ করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে পায়ের নিচে অভিনব কায়দায় এ্যাংলেট পরিহিত স্থানে লুকিয়ে রাখা ৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুলিশ মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ