দামুড়হুদার হেমায়েতপুর ও বোয়ালমারীতে পথসভায় এমপি আলী আজগার টগর
- আপলোড তারিখঃ
২৪-০৯-২০১৮
ইং
শেখ হাসিনার ছালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন
দামুড়হুদা প্রতিনিধি: বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যহত রেখেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ প্রতিটি সেক্টরেই উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। যারা এক সময় এদশেকে তলাবিহীন ঝুড়ি বলতো, তারাই এখন বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তারই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রসাংশা করছে। তিনি আজ বিশ্ব মানবতার নেত্রী উপাধী পেয়েছেন। অতিতে বহু সরকার ক্ষমতায় এসেছে। জামায়াত ধর্মের নামে ভোট নিয়ে গেছে। কোন মসজিদ মাদরাসা করেনি। আর বিএনপি বিদ্যুত না দিয়ে খাম্বার ব্যবসা করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। তারা কখন রাষ্ট্রের উন্নয়নের কথা ভাবেনি। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আরও একবার নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। তাই আমরা সকল ভেদাভেদ ভুলে একসাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলি-শেখ হাসিনার ছালাম নিন-নৌকা মার্কায় ভোট দিন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর আদমমোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর উপরোক্ত কথাগুলো বলেন।
আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবের সভাপতিত্বে ও নতিপোতা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মামুঅর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টর, সিরাজুল ইসলাম, অ্যাড. রফিকুল আলম রান্টু, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য জাফর আলী, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু, আ.লীগ নেতা রবিউল হোসেন, আব্বাস আলী, বিল্লাল হোসেন, ফারুক হোসেন, আব্দুল হান্নান, শাহাবুদ্দীন, আব্দুর রাজ্জাক মাস্টার, মতিন, মোখলেছুর রহমান মেম্বার, বিল্লাল মেম্বার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা মতিয়ার রহমান মতি, জেলা যুবলীগের সদস্য আব্দুস সালাম ভুট্টু, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, নতিপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম মেম্বার, সাধারণ সম্পাদক হাবিল মাস্টার, সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম, সাবেক সভাপতি মহাসিন আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার, হাউলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়ুব আলী স্বপন, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন, তানজু মাস্টার, মামুন শাহ, আ. রহমান, মিজান, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, দর্শনা কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক প্রভাত আলম, সাংগঠনিক সম্পাদক ইসলামুল হক আলামিন, অপু সরকার, যুবলীগ নেতা তরিকুল মেম্বার, নাজিম উদ্দীন, আব্দুর রশিদ, নান্নু, নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পশরমিন জিকো প্রমুখ। এরপর রাত সাড়ে ৮ টায় উপজেলার বোয়ালমারী মোড়ে আওয়ামী লীগ নেতা ডা. ইনছুর আলীর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নাটুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান পিন্টু, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, আ.লীগের আশরাফুল হক আশা, আনারুল ইসলাম, সোহরাব হোসেন, শুকুর আলী, সোহাগ, ইউনুচ, ইজারুল, রফিকুল, হাবিবুর রহমান, নুহু, আলী, ছোট খোকা, তোজাম, রাজা, ছোট, মনিরুল, সবুর, করিম, নাটুদহ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, নাটুদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিমন খান, ছাত্রলীগ নেতা ওসমান, কামরুজ্জামান প্রমুখ।
কমেন্ট বক্স