চুয়াডাঙ্গা শহরে যত্রতত্র ইলিশ মাছ বিক্রি!
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০১৮
ইং
হুসাইন মালিক: চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়ক পার্শবর্তী, প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড়, এসপি অফিসের প্রবেশমুখে এলাকাসহ যত্রতত্র বাজার বসিয়ে ইলিশ মাছ বিক্রি করছেন কিছু ব্যবসায়ীরা। এভাবে যত্রতত্র ইলিশের বাজার বসানোয় বিরক্তি প্রকাশ করছেন এলাকাবাসী ও পথচারিার। এ ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষও কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, শহরের প্রাণকেন্দ্র প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড়, এসপি অফিসের প্রবেশমুখের সামনে, প্রধান সড়কের পাশে বাজার বসিয়ে ইলিশ বিক্রি করা হচ্ছে। কয়েক মাস ধরে তা চলছে। সকাল থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত এই যত্রতত্র বাজারে ইলিশ বেচাকেনা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পথচারি বলেন, যত্রতত্র ইলিশ বাজার সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। কারণ বড়বাজারের নিচের বাজারে মাছ বাজার রয়েছে যেখানে কয়েকটি শেডও রয়েছে। সেখানে ক্রেতারও অভাব নেই।
চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধূরী বলেন, ‘ইলিশ মাছের উচ্ছিষ্ট এর গন্ধে পথচারীদের চলাফেরায় কষ্ট হচ্ছে বলে আমি জেনেছি। খুব শিগগিরই এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
কমেন্ট বক্স