শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম : উল্টো থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম : উল্টো থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার নেশাগ্রস্ত স্বামী সাইফুলের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত স্ত্রী পারভিনা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় স্বামী সাইফুল বাদি হয়ে উল্টো স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। নির্যাতিতা পারভিনার মেয়ে শারমিনা খাতুন বলেন, আমার বাবা নেশাগ্রস্ত। সব সময় তিনি নেশা করে থাকে। বিয়ের পর থেকেই আমার বাবা আমার মাকে বিভিন্ন কারণে অকারণে মারধর করে আসছিল। এ নিয়ে গ্রাম্য সালিসে বিষয়টি মিমাংশাও করা হয়। গতকাল আমার বাবা নেশাগ্রস্ত অবস্থায় আমার মা'কে ধারালো অস্ত্র দিয়ে গলাই পোচ দেয় এবং পিটিয়ে জখম করে। আমার বাবার সাথে তার মামা মিসকিন ও তার স্ত্রী জিন্নাহ, নুরু ও তার স্ত্রী ছিলো। আমি ঠেকাতে গেলে আমাকেও পিটিয়ে জখম করে আমার বাবা। পরে আমাদেরকে একটি ঘরে আটকিয়া রাখে সবাই। পরে আমি চুয়াডাঙ্গা সদর থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমাদের উদ্ধার করে। আমার মা’কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আজকে সকালে থানায় মামলা করবে বলে জানায় মেয়ে শারমিনা খাতুন। এদিকে আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম বলেন, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি লেগেই থাকে। তবে তার স্বামী নেশাগ্রস্ত ও তার স্ত্রীকে মারধর করে বলে শুনেছি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার বলেন, সাইফুল নামের এক ব্যক্তি রাতে তার স্ত্রী, মেয়ে ও ছেলের নামে পারিবারিক বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ