খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত’র লক্ষ্যে প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০১৮
ইং
দেশবরেণ্য প্রশিক্ষকরা নাচ গান আবৃত্তি প্রশিক্ষণ দেবেন
নিজস্ব প্রতিবেদক: দেশের সর্ববৃহৎ ও পুরাতন শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর। শিশু-কিশোরদের অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষন কর্মসূচি করছে দেশব্যাপি। এরই অংশ হিসেবে খুলনা বিভাগের বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা করা লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গায়। গত শুক্রবার খুলনা বিভাগের ১০ জেলার ৩০টিরও অধিক শাখা আসরের নেতৃবৃন্দের নিয়ে খেলাঘর কেন্দ্রীয় কমিটির আয়োজনে চুয়াডাঙ্গা মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সেন্টারে এই বিভাগীয় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
খেলাঘর চুয়াডাঙ্গার আহ্বায়ক চুয়াডাঙ্গার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য পাবনা জেলা খেলাঘরের সভাপতি ও খুলনা বিভাগের সমন্বয়ক সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক ম-লীর সদস্য তৌহিদ রিপন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়ক এনামুল ইসলাম জিন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য খুলনা বিভাগের সমন্বয়ক শরিফুল ইসলাম সেলিম, খেলাঘর জাতিয় পরিষদের সদস্য আব্দুল মজিদ।
সভায় ১০ জেলার প্রতিনিধিদের সম্মতিতে এই বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার স্থান চুয়াডাঙ্গাতে নির্ধারণ করে একটি বাস্তবায়ন কমিটি করা হয়। কমিটিতে খেলাঘর চুয়াডাঙ্গার আহ্বায়ক চুয়াডাঙ্গার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সিকে চেয়ারম্যান ও কাজল মাহমুদকে আহ্বায়ক করা হয়। কমিটিতে কো-চেয়ারম্যান হলেন খেলাঘর খুলনা বিভাগের সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য পবনা জেলা খেলাঘরের সভাপতি হাসানুজ্জমান হাসান কেন্দ্রীয় কমিটির সদস্য খুলনার সভাপতি ও খুলনা বিভাগের সমন্বয়ক শরিফুল ইসলাম সেলিম ও খেলাঘর জাতিয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা সভাপতি আব্দুল মজিদকে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন খেলাঘর বাগেরহাটের দেলোয়ার হোসেন, খুলনার মাহফুজুর রহমান মুকুল, চুয়াডাঙ্গার মেহেরাব্বিন সানভী, মেহেরপুরের আব্দুল মজিদ, কুষ্টিয়ার কাজি শফিউল্লাহসহ ১০ জেলার ১০ জন প্রতিনিধি। সভায় সর্বসম্মতিতে সিধান্ত নেওয়া হয়, আগামি ১২ ও ১৩ অক্টোবর এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
১২ অক্টোবর সকালে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হবে। উদ্বোবধনি অনুষ্ঠানে থাকতে পারেন ঢাকসুর সাবেক ভিপি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য প্রফেসর মাহফুজা খানমের মত দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রশিক্ষণ ক্যাম্পে খেলাঘর আসরের সাংগঠকদের আরো দক্ষ সংগঠক হিসেব গড়ে উঠার জন্য নানা রকম প্রশিক্ষন প্রদানের সাথে সাথে চুয়াডাঙ্গার শিশুদেরকেও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে থাকতে পারে বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক লায়লা হাসানের মত বাংলাদেশের বিশিষ্ট বিশিষ্ট নৃত্যশিল্পি, আবৃত্তি ও সংঙ্গিত প্রশিক্ষক। দেশের বড় বড় প্রশিক্ষকবৃন্দ দেবেন জাতীয় সংঙ্গিত, গাণ, নাচ ও আবৃত্তিসহ চারুকলা প্রশিক্ষণও। দুইদিনব্যাপি প্রশিক্ষণ শেষে দেওয়া হবে সনদপত্র। ১৩ অক্টোবর আয়োজন করা হবে জাকমকপূর্ণভাবে সাংস্কৃতিক সন্ধ্যার।
কমেন্ট বক্স