চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের মিছিল ও সমাবেশ
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০১৮
ইং
`এসো নবীন দলে দলে, শিক্ষা শান্তি প্রগতির পতাকাতলে,` `দেশরতœ শেখ হাসিনার স্নেহের আঁচলতলে, বাংলাদেশ ছাত্রলীগের পতাকাতলে` এই স্লোগানে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল শনিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগ নেতা জুয়েল রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল। এছাড়া আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, তানভির আহম্মেদ সোহেল, শাকিল আহম্মেদ জিম। স্বাগত বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের মহিলা নেত্রী সুমাইয়া আক্তার, বঙ্গবন্ধু প্রজন্মলীগ চুয়াডাঙ্গা জেলার সাংগঠনিক সম্পাদক বরকত হাসান জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গার আহবায়ক সাইফুল ইসলাম রানা, কলেজ ছাত্রলীগ নেতা হিরক, তাজ, মেশা, সামিউল হাসান সোহাগ ও সোয়েব পাভেল। এছাড়াও পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, আল মোমিন, জান্নাত, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানাসহ জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। সমাবেশটি পরিচালনা করেন কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব স্বাধীন। (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স