সোয়াদ পার্কে অভিযান : ভ্রাম্যমাণ আদালতের ৪ জনের জরিমানা
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার একটি পার্কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৪ জনকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) সিমা শারমীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অসামাজিক কার্যকলাপের দায়ে সোয়াদ পার্কের ম্যানেজার ও আলমডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের ছেলে রফিকুল ইসলাম গফুরকে (৪০) ৫ হাজার টাকা, খেজুরতলা গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী শিলা খাতুনকে (২৭) ১ হাজার টাকা, মুন্সিগঞ্জ রেলপাড়ার আজমত আলীর ছেলে রাকিব আলীকে (২৫) ১ হাজার টাকা ও মুন্সিগঞ্জ গড়চাপড়ার রাজু আহমেদের স্ত্রী পাখী খাতুনকে (২০) ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই নাজিমুদ্দিন, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই মোস্তফা।
কমেন্ট বক্স