শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয় দৈনিক যায়যায়দিন এর জীবননগর প্রতিনিধি হলেন জাহিদ বাবু

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০১৮ ইং
জাতীয় দৈনিক যায়যায়দিন এর জীবননগর প্রতিনিধি হলেন জাহিদ বাবু
জীবননগর অফিস: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার জীবননগর প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিস প্রধান ও জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জি এ জাহিদুল ইসলাম বাবু। গতকাল শনিবার যায়যায়দিন পত্রিকার পাবলিকেশন লিমিটেডের প্রশাসনিক প্রধান মো.ইকবাল হোসেনের সাক্ষরিত নিয়োগ পত্রটি তিনি হাতে পান। দৈনিক যায়যায়দিন পত্রিকায় জীবননগর প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক চ্যানেল এস’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর সহকারি অফিস প্রধান মিঠুন মাহমুদ, জীবননগর সাংবাদিক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক মারুফ মালেক, সাংবাদিক আশাবুল হক, শাকিব হোসেন রবিন, মামুন, মফিজুল ইসলাম, এ আর ডাবলু, আহম্মেদ সগির, শ্যামল, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল, মহেশপুরের সাংবাদিক শহিদুল ইসলাম, আব্দুর রহিম প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ