শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাটুদাহ চন্দ্রবাসে গাছকাটাকে কেন্দ্র করে চাচা ভাতিজার হাতাহাতি

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০১৮ ইং
নাটুদাহ চন্দ্রবাসে গাছকাটাকে কেন্দ্র করে চাচা ভাতিজার হাতাহাতি
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ চন্দ্রবাসে ডাক্তারপাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে আপন চাচা ভাতিজার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। জানা গেছে, চন্দ্রবাস গ্রামের মন্টুর ছেলে মাসুদ পুকুরপাড়ের একটি গাছ বিক্রি করে। যাতে চাচাদেরও শরীক আছে বলে জানা গেছে। এ ঘটনায় তার চাচা পল্টু এসে গাছ বিক্রিতে বাধাসহ মাসুদকে ধাক্কা মারে। এতে চাচা ভাতিজার হাতাহাতির ঘটনা ঘটে। মাসুদ জানায় তার চাচারা নিজেরাই মাতব্বরি করে বেশী দামের গাছ কম দামে বিক্রি করে টাকা ভাগ করে। নিজের পছন্দের ব্যবসায়ী এনে এমন কাজ করে। তারা বিভিন্ন কৌশলে তাদের হক ফাঁকি দেবার অভিযোগ তোলেন দু’চাচার বিরুদ্ধে। পরে নাটুদাহ পুলিশ ফাঁড়ি এসে গাছ কাটা বন্ধসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে জানতে পল্টুর সাথে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ