শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিষপানে এক বৃদ্ধ’র আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০১৮ ইং
জীবননগরে বিষপানে এক বৃদ্ধ’র আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার বাড়ান্দি গ্রামে বিষপানে বিশারত (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী বৃদ্ধ বিশারত আলী জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। জানা গেছে, বৃদ্ধ বিশারত আলী দীর্ঘদিন যাবত আলসার জনিত রোগে ভুগছিল। অভিজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হলেও কোন উন্নতি হতো না। কষ্ট সইতে না পেরে গতকাল সকালে বিষপান করে সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ