শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি টহল দল। শনিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটকদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, সদর উপজেলার জাফরপুর গ্রামের খলিল খলিফার স্ত্রী সেলিনা খাতুন (৪৭), একই গ্রামের মৃত মতলেব খলিফার স্ত্রী রোকেয়া খাতুন (৪৬) ও আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক সরদার (৩৫)। ঝিনাইদহের র‌্যাব-৬ সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাবের একটি টহলদল চুয়াডাঙ্গায় অবস্থান করছিল। এসময় গোপন সূত্রে খবর আসে জাফরপুর গ্রামের খলিল খলিফার বাড়ি গাঁজা বেচাকেনা চলছে। সাথে সাথে র‌্যাবের টহলদলটি ঘটনাস্থলে অভিযান চালায়। উদ্ধারকৃত গাঁজাসহ আটকদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ