শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত : রেফার্ড

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০১৮ ইং
সরোজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত : রেফার্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বুড়োপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় এরশাদ (৩৫) নামের এক যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরশাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ছয়মাইল বুড়োপাড়ার শফিউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিজ মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি আলমডাঙ্গায় যাচ্ছিলেন এরশাদ। পথিমধ্যে বুড়োপাড়ার মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে এরশাদ ছিটকে রাস্তার উপরে পড়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা এরশাদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, এরশাদের অবস্থা আশঙ্কাজনক। তার মুখম-ল, মাথায় ও শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ২টার দিকে অ্যাম্বুলেন্সযোগে রাজশাহীর উদ্দেশ্য চুয়াডাঙ্গা ত্যাগ করে আহত এরশাদের পরিবার।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ