শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পুরাতন অব্যবহৃত মালামাল পুড়িয়ে ভষ্মিভূত

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পুরাতন অব্যবহৃত মালামাল পুড়িয়ে ভষ্মিভূত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পুরাতন মালামাল ভষ্মিভূত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সহকারি কমিশনার (আইসিটি) চৌধুরী মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে হাসপাতালে পুরাতন মালামাল ভষ্মিভূত করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী হাসপাতালের অব্যবহৃত মালামাল, মেয়াদউত্তীর্ণ ঔষধ, অব্যবহৃত ছেড়া রোগিদের বিছানার চাদর, বিছানার ফোম, রক্ষিত কাগজপত্র, পুরানো অ্যাম্বুলেন্সের টায়ারসহ ব্যবহারের অনুপযোগী জিনিসপত্র জ্বালিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ডা. শামীম কবির, ডা. আতাউর রহমান প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ