কার্পাসডাঙ্গায় জনসভা উপলক্ষে প্রস্তুতি সভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক
- আপলোড তারিখঃ
২১-০৯-২০১৮
ইং
নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহবান
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আগামী সোমবার নজরুল মল্লিকের জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আ.লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক।
এসময় তিনি বলেন, আজকে বর্তমান সংসদ সদস্য জনবিছিন্ন হয়ে পড়েছেন। তার পিছনে কোন নেতাকর্মি নেই। বর্তমান সাংসদের অনিয়ম দূর্নীতির কারণে মানুষ আজ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ হাজার হাজার নেতাকর্মি রাজপথে তার বিরুদ্ধে অবস্থান করছে। তিনি যদি এতই জনপ্রিয় নেতা হবেন তবে কেন চুয়াডাঙ্গা-২ আসনে এত নেতা মনোনয়ন চাচ্ছেন কেন আজ হাজার হাজার নেতাকর্মির এমপির বিরুদ্ধে সুসংগঠিত। তিনি আরো আবারো নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। আগামীদিনেও আবারো শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কাকে জিতিয়ে আ.লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কার বিজয়ের বিকল্প নেই বলে জানান তিনি। এসময় তিনি আরো বলেন, আজকে সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। সার, তেল আজ মানুষের দোরগোঁড়ায়। দশ টাকায় ও চাল পেয়েছেন বর্তমান সরকারের আমলে যা আগামীতেও পাবেন, রাস্তাঘাট আজ সব জায়গায় শুধু বাংলাদেশ আ.লীগ সরকারের উন্নয়ন।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. আবু তালেব, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শামসুর রহমান চঞ্চল, কুুড়–লগাছি ইউনিয়ন আ.লীগ নেতা ডা. ফজলুল হক, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বদ্দী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা মাষ্টার, হাসাদাহ ইউনিয়ন আ.লীগ নেতা আবদুল খালেক মাষ্টার, জীবননগর বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা শাহিনুর মাষ্টার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহবায়ক সহিদুল মালিথা, আ.হাকিম, সাখাওয়াৎ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু।
কমেন্ট বক্স