শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর থানার এসআই সাইফুল নেতৃত্বে এএসআই হুমায়ন সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একই এলাকার সমিউদ্দিনের ছেলে সাইফুলকে (৪০) কুশোডাঙ্গা বাজার থেকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা পৌর শহরের হকপাড়ার তিন খাম্বার মোড়ে অভিযান চালিয়ে একই এলাকার কালুব্বারের ছেলে বিকাশ আলী (১৮) ও আকাশ আলীকে (১৯) আটক করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে মদাকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ