আলমডাঙ্গার গোবিন্দপুরে ইয়াবাসহ দু’জন আটক
- আপলোড তারিখঃ
২১-০৯-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দপুর থেকে ৫ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাসহ দু’জনকে আটক করেছে। মাদকব্যবসায়ী শরিফুলকে আটকের পর, তার দেয়া তথ্য মতে অপর ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরের মদিন আলীর ছেলে শরিফুল একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসাসহ সেবন করতো। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মোস্তফা গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে শরিফুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক শরিফুল জানায় ফরিদপুর গ্রামের একজন গাঁজা ব্যবসায়ী আছে। সে পুলিশকে ফরিদপুর গ্রামের মুনছুর আলীর ছেলে বুদুর বাড়ি দেখিয়ে দেয়। এ সময় পুলিশ তাকে আটক করে। তবে আটক বুদু জানিয়েছে সে নিরীহ মানুষ। মাদক বিক্রির সাথে সে জড়িত নয়।
কমেন্ট বক্স