বাংলাদেশ টেলিকম প্লাসের লাকী কুপনের ভাগ্যবানদের পুরষ্কার প্রদান
- আপলোড তারিখঃ
২১-০৯-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বাংলাদেশ টেলিকম প্লাসের পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে ঘোষিত লাকী কুপনের পুরষ্কার বিজয়ী ২০ জনের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা জোর্য়াদ্দার টাউয়ারস্থ বাংলাদেশ টেলিকম প্লাসের শো-রুমে গতকাল বৃহস্পতির আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হোসেন জোয়ার্দ্দার ইবু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলুল, ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবিব, পুলিশ ইন্সপেক্টর মাসুদ, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, সাবেক কৃতি ফুটবলার জাহাঙ্গীর আলম টিপু প্রমূখ। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিকম প্লাসের সত্ত্বাধিকারী মঈনুল ইসলাম জোয়ার্দ্দার রিপন।
কমেন্ট বক্স