শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০১৮ ইং
গাংনীতে গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক
নৌকার প্রার্থী যেই হোক সকলে মিলে তাকে বিজয়ী করব গাংনী অফিস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও দেশের উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন নৌকার বিজয় ছিনিয়ে আনতে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের লেবাসে যদি কেউ নৌকার প্রতিপক্ষ হয়ে নির্বাচনে দাঁড়ায় তাহলে বুঝতে হবে সে জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে অমান্য করেছে এবং সে আওয়ামী লীগের কেউ নয়। বর্তমান সরকারের আমলে তৃণমূলে উন্নয়ন ও অগ্রগতিতে নীতিবান আদর্শবান ও এলাকার সর্বাধিক জনপ্রিয় দলীয় লিডারশীপ শীর্ষক আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন জরিপে ফিদেল ক্যাস্ত্রো শাইনিং পার্সনালিটি এ্যাওয়ার্ড -২০১৮ পাওয়ায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। গাংনী পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল বৃহম্পতিবার বিকেলে মেহেরপুরের গাংনী বাজার বাসষ্ট্যান্ডের শহীদ রেজাউল চত্বরে তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দলের বাইরে কাউকেই মনোনয়ন দেবেন না, তিনি দলের ভিতরে থাকা সবচেয়ে জনপ্রিয় নেতা, যার কাছে সাধারন মানুষ যায় মনের কথা বলতে পারে তাকেই আমাদের জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেবেন বলে আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন। নৌকার প্রার্থী যেই হোক যে কোন মূল্যে তাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে বলে সকলের প্রতি আহবান জানান। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক স্থানীয় নেতা কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুর ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা কর্মিবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ