শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুকুরের কামড়ে দুই শিশু আহত

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৮ ইং
কুকুরের কামড়ে দুই শিশু আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথক স্থানে কুকুরের কামড়ে গুরুত্বর আহত হয়েছে দুই শিশু। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার সাকের আলীর মেয়ে সুমাইয়া (২) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপালনগর গ্রামের ক্যানালপাড়ার মুন্নার ছেলে স্বাধীন (৩)। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে নিজ বাড়ির উঠানে খেলা করার সময় একটি কুকুর শিশু সুমাইয়াকে আক্রমণ করলে সুমাইয়া গুরুত্বর আহত হয়। সুমাইয়ার চিৎকারে তার পরিবারের সদস্যরা কুকুরের শিকারের হাত হতে সুমাইয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপালনগর ক্যানালপাড়ায় কুকুরের কামড়ের শিকার হয়েছে স্বাধীন নামের আরেক শিশু। গতকাল বুধবার সকালে কুকুরের কামড়ের এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে বাড়ির সামনের বড় গাছের নিচে খেলা করার সময় একটি কুকুর স্বাধীনকে আক্রমণ করলে স্বাধীন গুরুত্বর জখম হয়। এসময় স্বাধীনের চিৎকারে তার নানা নানি ছুটে এসে কুকুরের শিকারের হাত হতে স্বাধীনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ