হরিণাকুন্ডুতে উন্নয়ন মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২০-০৯-২০১৮
ইং
হরিণাকুন্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা মিলনায়তনে উন্নয়ন মেলা-২০১৮ এর প্রস্তুতি সভায় আওয়ামী লীগ সরকারের আমলে সকল উন্নয়নমূলক কর্মকা- জনসম্মূক্ষে প্রতিয়মানের সিদ্ধান্ত গৃহিত হয়। গতকাল বুধবার সকালে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা আরশেদ আলী পরিচালনায় প্রস্তুতিসভায় উপস্তিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশীদ, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান, জোড়াদাহ কলেজ অধ্যাক্ষ শরিফুল ইসলাম, সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মুক্তার আলী, মানদিয়া কলেজ অধ্যক্ষ রবজেল হোসেন, হাজী আরশাদ আলী কলেজ অধ্যক্ষ মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, পল্লি বিদুৎ এজিএম শেখ আব্দুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়ালীউর রহমান, আনসার ভিডিবি কর্মকর্তা রিনা খাতুন, বিআরডিবি কর্মকর্তা প্রধান শিক্ষক নিয়ামত আলী প্রমূখ। প্রস্তুতি সভায় আগামী ৪, ৫ ও ৬অক্টোবর ৩ দিনব্যাপি উন্নয়ন মেলায় ৫০টি স্টলে উন্নয়ন বিষয়ে কর্মকা-ের তথ্যসহ বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে।
কমেন্ট বক্স