দামুড়হুদায় বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার
- আপলোড তারিখঃ
২০-০৯-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার মুন্সিপুর থেকে ১৮ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার রাত আনুমানিক ১টার দিকে এসকল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমা-ার হাবিলদার নজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর মাঝপাড়া থেকে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২০ হাজার ৭শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স