শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ছাত্র শিবির নেতা হাবিবুর আটক

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গায় ছাত্র শিবির নেতা হাবিবুর আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রশিবির নেতা বদ্দিনাথপুর গ্রামের হাবিবুরকে আটক করেছে। গত মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। জানা গেছে, উপজেলার হারদী ইউনিয়নের বদ্দিনাথপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে হাবিবুর রহমান (১৯) ছাত্র শিবির নেতা। গত মঙ্গলবার রাতে নাশকতা পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। গতকালই তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ