আন্দুলবাড়ীয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২০-০৯-২০১৮
ইং
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে দারিদ্র দূরীকরণের লক্ষে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় মেডিসিন ও নাক, কান, গলা বিষয়ক একদিনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় আরআরএফ আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)’র উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে জীবননগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. রফিকুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের আরএমও ডা. মাহমুদ বিন হেদায়ের সেতু পৃথক-পৃথকভাবে চিকিৎসা সেবা ও ব্যবস্থা পত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফের সমৃদ্ধি কর্মসূচীর সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন, স্বাস্থ্য কর্মি কাওছার আলী, নুরাইয়া কুলছুম সুমী, হিসাবরক্ষক আসাদউল্লাহ্, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, সাবেক সেনা সদস্য শেখ দবিবুর রহমান দবা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্ত। অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২ শতাধিক গরিব, দুঃখী, অসহায়, হতদরিদ্র, অসচ্ছল, প্রতিবন্ধী, অসুস্থ্য নারী, পুরুষ ও শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
কমেন্ট বক্স