শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৮ ইং
কার্পাসডাঙ্গায় যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাথে দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল হক, জেলা পরিষদে সদস্য যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, জেলা কৃষক লীগের পশু মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদুর রহমান মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, আ.লীগ নেতা ডা. রবিউল হক আব্দুল করিম প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ