শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৮ জামায়াত কর্মিসহ ৬৩ জন গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০১৮ ইং
ঝিনাইদহে ৮ জামায়াত কর্মিসহ ৬৩ জন গ্রেফতার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৮ জামায়াত কর্মিসহ ৬৩ জন গ্রেফতার হয়েছে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলাব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদর থেকে ১৯, শৈলকুপা থেকে ৯ জন, হরিণাকু-ু থেকে ৬, কালীগঞ্জ থেকে ৮, কোটচাঁদপুরে ৪ ও মহেশপুরে ৮ জামায়াত কর্মীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ